images

সারাদেশ

সুন্দরগঞ্জে নদীতে নিখোঁজ যুবককে উদ্ধারে ব্যর্থ ডুবরি দল

জেলা প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদীতে গোসল করতে নেমে রেজাউল করিম (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। এরপর উদ্ধার অভিযান চালিয়ও তার সন্ধান পায়নি ডুবরি দল। 

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো খোঁজ পায়নি তারা।

নিখোঁজ রেজাউল করিম উপজেলার হরিপুর খেয়াঘাট এলাকায় আতোয়ার রহমানের ছেলে।

আরও পড়ুন

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্থানীয়রা জানায়, রোববার (১২ এপ্রিল) রাত আটটার দিকে নদীতে গোসল করতে নামেন রেজাউল করিম। এরপর হঠাৎ করে নদীকে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা আজ ডুবুরি দল দিয়ে উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো খোঁজ পায়নি।

এ বিষয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আল আমিন বলেন, আজ দুপুর ২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে সন্ধান না পেয়ে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে।

প্রতিনিধি/এসএস