images

সারাদেশ

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

জেলা প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী শিক্ষাবর্ষে আমাদের চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকেও আমরা বাধ্যতামূলক করতে যাচ্ছি। এটি নিয়ে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মিটিং করেছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনায় এই কাজগুলো ইনশাল্লাহ একটি একটি করে করছি।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ যে পরিকল্পনা আমাদের গুলো আপনারা দেখেছেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ক্রীড়া ভাতা, খাল খনন এগুলো কিন্তু একদিনের হঠাৎ প্রোগ্রাম না। দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা প্রধানমন্ত্রী করেছেন। আমরা একটি একটি করে বাস্তবায়ন করছি।

আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইলে শহিদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠানস্থল পরিদর্শন এসে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

‘আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ভেন্যু হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম’

আমিনুল হক বলেন, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় খেলোয়াড়দেরকে ক্রীড়া ভাতার ইতোমধ্যে নিশ্চিত ও উদ্বোধন করেছেন। আগামী ২ মে আমরা নতুন কুঁড়ি স্পোর্টস সিলেট থেকে এক যুগে বাংলাদেশের প্রত্যকটি জেলা শহরে জেলা স্টেডিয়ামে উদ্বোধন করা হবে ১২ থেকে ১৪ বছরের কিশোরদের নিয়ে।

Aminulll

তিনি বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসে আটটি স্পোর্টস দিয়ে শুরু করছি। সে স্পোর্টসের মাধ্যমে বিশ্বাস করি–আমাদের সন্তানরা, ভবিষ্যৎ প্রজন্ম, তারা সুস্থ জাতি হিসেবে গড়ে উঠবে। একটি মাদকমুক্ত সমাজ গড়ার মাধ্যমে আমরা আশা করি নতুন কুঁড়ি স্পোর্টসের কার্যক্রম সেটি বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ।

প্রতিমন্ত্রী আমিনুল হক আরও বলেন, টাঙ্গাইল স্টেডিয়াম থেকে শুরু করে সারা বাংলাদেশেই আমরা মাঠ সংরক্ষণের জন্য ইতোমধ্যে আমাদের প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন। টাঙ্গাইল স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে জিমনেসিয়াম, যেখানে যেখানে সমস্যা রয়েছে এগুলো আমরা দ্রুতই সমাধান করব। আমাদের সব স্থানীয়, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠন যারা রয়েছে, সবার সহযোগিতা নিয়ে আমরা একটি ক্রীড়া বান্ধব, ক্রীড়া মোদী দেশ হিসেবে আমাদের বাংলাদেশকে গড়ে তুলতে চাই।

এ সময় টাঙ্গাইল—২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস