images

সারাদেশ

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম

বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে তোহা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার চাল রায়েন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার লাবনী আক্তার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তোহা উপজেলার চাল রায়েন্দা গ্রামের বাবুল জমাদ্দারের মেয়ে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় তোহা। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার লাবনী আক্তার পরীক্ষা-নীরিক্ষা শেষে তোহাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় গভীর শোক বিরাজ করছে।

প্রতিনিধি/টিবি