images

সারাদেশ

নলছিটিতে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

জেলা প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলায় দুর্বৃত্তদের হামলায় ইকবাল হোসেন হাওলাদার (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা এলাকায় এ ঘটনা ঘটে।

ইকবাল হোসেন হাওলাদার ওই এলাকার মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইকবাল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার সময় ইকবাল বাড়ির বাইরে ছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতরভাবে আহত করে ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/টিবি