জেলা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫০ এএম
রাঙামাটির কাপ্তাইয়ের চিৎমরম এলাকায় বন্য হাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
মংখ্যাইচিং মারমা চিৎমরম বড় পাড়া এলাকার বাসিন্দা।
ওমর ফারুক স্বাধীন জানান, বন্য হাতির আক্রমণে একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে। পাশাপাশি বনের হাতির ওপর কেউ যেন আক্রমণ না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
আরও পড়ুন
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকের জানান, দুর্গম এলাকা হওয়ায় রাত সাড়ে ১১টা পর্যন্ত মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার (১৩ এপ্রিল) ইউডি মামলা প্রক্রিয়াসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/টিবি