images

সারাদেশ

পিরোজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

১২ এপ্রিল ২০২৬, ১১:৪০ পিএম

পিরোজপুর সদর উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে একটি ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।

রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে হুলারহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে রাহি ব্রিকসকে ইট পোড়ানোর কাজে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশের ক্ষতি রোধে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুনও নিভিয়ে দেওয়া হয়।

একই অভিযানে মেসার্স অভি ব্রিকসকে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

pirojpur-2অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আল আল আসিফ ও ফারদীন মনীর অর্ণব। এ সময় পিরোজপুর পরিবেশ অধিদফতরের উপপরিচালক নিখিল চন্দ্র ঢালী, ফায়ার সার্ভিস ও পুলিশের একটি বিশেষ দল উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আইন অমান্য করে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

প্রতিনিধি/এমআর