images

সারাদেশ

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জেলা প্রতিনিধি

১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে জামায়াতসহ ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকালে টাঙ্গাইল পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সগক সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয় এবং সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, টালবাহানা না করে জনগণের রায় বাস্তবায়ন করুন। দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র না করে মানুষের কল্যাণে কাজ করুন। ফ্যাসিবাদী আচরণ করলে পতিত স্বৈরাচারের করুণ পরিণতি ভোগ করতে হবে। অতিদ্রুতই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তুলে গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য করা হবে।

আরও পড়ুন

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে পিরোজপুরে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ

এ সময় টাঙ্গাইল জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, এনসিপির জেলা সভাপতি কামরুজ্জামান শাওন, সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জায়েদ হাবিব, সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, টাঙ্গাইল শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের ও সেক্রেটারি আব্দুল আলিম প্রমুখ বক্তব্য দেন।

প্রতিনিধি/এসএস