images

সারাদেশ

পঞ্চগড়ে খাদ্যে নিষিদ্ধ অ্যামোনিয়া ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি

১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পিএম

পঞ্চগড়ে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য অ্যামোনিয়া ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (১২ এপ্রিল) বিকেলে জেলার বোদা নগরকুমারি হাটে অভিযান পরিচালনা করে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য অ্যামোনিয়াসহ ক্ষতিকারক দ্রব্য ব্যবহারের দায়ে জয়নব বেকারিকে ৫ হাজার এবং ক্ষতিকারক দ্রব্যসহ মিষ্টি সংরক্ষণে অবহেলা ও লেবেল বিহীন দই সরবরাহের দায়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলার নেতৃত্বে এসময় উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নুরে কামাল ও বোদা থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

panchagra--

আরও পড়ুন

পঞ্চগড়ে বসতবাড়ি থেকে ১০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা জানান, সামান্য কিছু লাভের আশায় অসাধু উপায়ে ক্ষতিকারক উপাদান মিশিয়ে খাদ্য উৎপাদন কোনো স্বাভাবিক ঘটনা হতে পারেনা। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এরপর এমনটা ঘটলে সর্বোচ্চ আইনের প্রয়োগ ঘটানো হবে। জনস্বার্থে এরকম অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস