images

সারাদেশ

গাইবান্ধায় জমি নিয়ে সাঁওতালদের দু'পক্ষে সংঘর্ষ, আহত ৩

জেলা প্রতিনিধি

১২ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুরপাড়ায় চিনির মিলের জমির দখল করা কমিটি নিয়ে সাঁওতালদের দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে জয়পুরপাড়ায় ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন চলছিল। সেখানে দুই গ্রুপের কমিটির নিয়ে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্য সংঘর্ষ বাঁধে। এসময় নারীসহ তিনজন আহত হয়।

আহতরা হলেন- শিউলি মার্ডি, লুকাস মুরমু, শ্যামলী মার্ডি, তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গোবিন্দগঞ্জের রংপুর চিনিকল বন্ধ হয়ে যাওয়া সাঁওতালরা এক হাজার ৮৬২ একর জমি বাপ দাদার দাবি করে দখল করে ভোগ করছেন। ওই জমির মালিকানা ফেরতের দাবিতে আন্দোলন করে আসছে সাহেবগঞ্জ বাগদা ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। চলতি বছরে ১ এপ্রিল ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি নতুন কমিটির ঘোষণা করলে, কমিটি দুই ভাগে ভাগ হয়ে যায়। বর্তমানে একটির নেতৃত্বে রয়েছে ফিলিমন বাস্কে, অন্যটির নেতৃত্ব রয়েছে জাফরুল ইসলাম।

আরও পড়ুন

সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটতে গিয়ে মাটি চাপা পড়ে কৃষকের মৃত্যু

এক গ্রুপের সভাপতি ডা. ফিলিমন বাস্কের দাবি, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির অপর গ্রুপের জাফরুল, স্বপন, শেখ ও সাবু নেতৃত্বে সংঘবদ্ধ দল পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তবে জাফরুল ইসলাম ও অন্যরা তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয়রা বলছেন, চিনির কলের জমি সাঁওতাল দীর্ঘদিন ধরে দখল করে অন্যদের কাছে লিজ দিয়ে আসছেন। সেই জমির লিজ ও ভোগ দখল করার কমিটি নিয়ে আজ তাঁদের মধ্য সংঘর্ষ হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস