images

সারাদেশ

পিরোজপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি

১২ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পিএম

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় খেলতে গিয়ে পুকুরে পড়ে আব্দুল্লাহ শিকদার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ শিকদার স্থানীয় বাসিন্দা মো. শাহিদুল শিকদারের সেজ ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আব্দুল্লাহ বাড়ির সামনের পুকুরপাড়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে এক পর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

pirojpur

আরও পড়ুন

সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটতে গিয়ে মাটি চাপা পড়ে কৃষকের মৃত্যু

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির স্বজনদের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে।

প্রতিনিধি/এসএস