নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম
নারায়ণগঞ্জের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
রোববার (১২ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্টগার্ড পাগলা স্টেশন নারায়ণগঞ্জের কাশিপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এ এলাকা থেকে সন্দেহজনক দুটি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
জব্দকৃত তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
একেএস/এফএ