জেলা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার দৌলতগঞ্জ এতিমখানা মাদরাসার সামনের পুকুরে এ ঘটনা ঘটে।
লাকসাম থানার ওসি মাকসুদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশুরা হলো- গন্ডামারা গ্রামের মো. খোকনের ছেলে মো. আফরান হোসেন আরাফাত (৭) ও একই গ্রামের দ্বীন মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইয়াছিন (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় পাশাপাশি বাড়ির ২ শিশু খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। দুপুরে এতিমখানা মাদরাসার এক শিক্ষক অজু করতে এসে দুজনের মরদেহ পুকুরে ভাসতে দেখে। পরে হইচই পড়লে নিহত দুই শিশুর পরিবারের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
প্রতিনিধি/ এজে