জেলা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পিএম
হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে সীমান্ত থেকে ৬ লাখ টাকা মূল্যের ৮টি ভারতীয় গরু জব্দ হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির টহলদল সীমান্ত হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে গুইবিল দোলনা চা বাগান নামক স্থানে টহল পরিচালনা করে।
এ সময় চা বাগানের মধ্যে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু পাওয়া যায়। তাৎক্ষণিক পাচারের উদ্দেশে নিয়ে আসা গরুগুলো জব্দ করা হয়। জব্দ করা ভারতীয় গরুগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস