images

সারাদেশ

দিনাজপুরে পৃথক অভিযানে ১১১৩ বোতল মাদকদ্রব্য জব্দ, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি

১১ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম

দিনাজপুরে পৃথক অভিযান চালিয়ে এসকাফ, আরসিকাফ+, ফেনসিগ্রিপ, ফেয়ারডিল ও ফেনসিডিলসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১১ এপ্রিল) বিকেল পৌনে চারটায় র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার কোতয়ালী থানার নুনাইচ কাকিঁলাদীঘি গ্রামের মৃত জেলাবদ্দীনের ছেলে মো. আইন উদ্দীন।

আরও পড়ুন

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (১১ এপ্রিল) রাত ১টার দিকে দিনাজপুর জেলার কোতোয়ালী থানার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পলাতক আসামি মো. তোহিমুল ইসলাম ওরফে কেরু বিল্লালের বাড়ির পূর্ব পাশে একটি স্থানে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেনসিগ্রিপ ও ১৬৯ বোতল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল ফেনসিডিল জাতীয় মাদক জব্দ করা হয়।

একইদিন সকালে আরেকটি অভিযানে কোতোয়ালী থানার উথরাইল ইউনিয়নের নুনাইচ কাকিঁলাদীঘি এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখানে ২৩৪ বোতল আরসিকাফ+ ও ২০০ বোতল ফেনসিগ্রিপসহ মোট ৪৩৪ বোতল ফেনসিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়। এ সময় মো. আইন উদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস