images

সারাদেশ

৭ কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমারের দুই মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি

১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ এএম

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে টেকনাফ থানার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে এ অভিযান চালানো হয়।

রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন—মিয়ানমারের ম্রাউ এলাকার আইক্যাপ গ্রামের ছানাই (৪০) এবং ফ্রামপুর এলাকার প্রাণপুর গ্রামের কাইছেল (১৮)।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশনের সদস্যরা নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়। অভিযানে জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত বোটটিও।

 

মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দ ইয়াবা, আটক ব্যক্তিরা এবং বোটের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/টিবি