images

সারাদেশ

ডিসির ফুয়েল কার্ড টিশার্ট-এ প্রিন্ট!

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি তেলের সংকট চলছে। এই  অবস্থায় সরকার জেলায় জেলায় বিশেষ করে মোটরসাইকেল বা বাইকারদের তেল দিতে ফুয়েল কার্ড সিস্টেম চালু করেছে। যা ভালো উদ্যোগ। কিন্তু সেই কার্ড পেয়ে মহাখুশিতে এক বাইকার ফুয়েল কার্ড টিশার্টে প্রিন্ট করেছেন। 

এমন অদ্ভূত ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়। সেখানকার ব্যবসায়ী নুর মোহাম্মদ জেলা প্রশাসনের সরবরাহ করা ফুয়েল কার্ড টিশার্টে প্রিন্ট করেছেন। যা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

উপজেলাটির জামতৈল বাজারে সেই গেঞ্জি পরে চলাচল করতে দেখা গেছে নূর মোহাম্মদকে।

নুর মোহাম্মদ উপজেলার বড়পাকুরিয়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে এবং জামতৈল বাজারে তার সোনালী টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস নামে একটি ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে।

তিনি জানান, গত ৫ এপ্রিল সিরাজগঞ্জের কাজীপুর মোড় এলাকায় একটি তেলের পাম্পে তেল নিতে গিয়েছিলেন। তখন তাকে জানানো হয় ফুয়েল কার্ড লাগবে। পরদিন তিনি সেই কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে পাম্পে যান। 

 নূর মোহাম্মদ বলেন, কার্ড সংগ্রহ করার পর বড় কার্ড ক্যারি করতে পারি নাই ভুলবশত। তেলের জন্য গেলে বলে কার্ড দেন। বলে কার্ড ছাড়া তেল নেই, ছবি দেখানো সত্ত্বেও বলে এভাবে হবে না, কার্ড লাগবে। তখন আমি চিন্তা করলাম ফুয়েল কার্ডটা অনেক বড়, তাই গেঞ্জিতে প্রিন্ট করি।
 ‍
এমআইকে/এফএ