Dhaka Mail Logo

সারাদেশ

অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল ও মজুত, ৩ মাসের জেল ও জরিমানা

জেলা প্রতিনিধি

১০ এপ্রিল ২০২৬, ০১:৩৬ এএম

ফরিদপুরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল ও মজুদের অভিযোগে একটি গোডাউন সিলগালা করেছে জেলা প্রশাসন। শহরের নদী গবেষণা কেন্দ্র সংলগ্ন মেইন রাস্তার বিপরীতে অবস্থান করা গোডাউনে দীর্ঘদিন ধরে রিফিলকৃত গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

জানা যায়, মীর কাউসার আলী নামে একজন ব্যক্তি গোডাউনটি পরিচালনা করছিলেন। তিনি বেক্সিমকো কোম্পানির ডিলারশিপ বাতিল হওয়ার পরও একই কোম্পানির নামে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করে বাজারে সরবরাহ করছিলেন। অভিযানকালে তার কাছে হালনাগাদ বিস্ফোরক দ্রব্য লাইসেন্স বা ফায়ার সার্ভিসের অনুমোদনপত্র চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি।

অভিযানের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল উপস্থিত হয়ে গোডাউনটি সিলগালা করেন। একই সঙ্গে মীর কাউসার আলীকে তিন মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এআর