images

সারাদেশ

বগুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

জেলা প্রতিনিধি

০৯ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম

বগুড়ার গাবতলীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। বুধবার(৮ এপ্রিল)দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের উত্তর কোলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম লজু (৫০) ওই গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মাদকাসক্ত ছেলে শিপন মিয়া (২২) বেকার। মাদক সেবনের টাকা জন্য প্রায়ই বাবা- মা'র সাথে ঝগড়া করতো। বাড়ির জিনিসপত্র বিক্রি করে মাদক সেবন করতো। এ-নিয়ে বুধবার রাতে বাবা- ছেলে ঝগড়া হয় রাত আড়াইটার দিকে শিপন মিয়া তার বাবাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর থেকে শিপন মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে