images

সারাদেশ

টিকটক করা নিয়ে কিশোরদের দ্বন্দ্বে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি

০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় টিকটক-ফ্রি ফায়ার গেমকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লাহুড়িয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে টিকটক ও ফ্রি ফায়ার নিয়ে লাহুড়িয়া গ্রামের এগারোনলী ও ৮৫ পাড়া গ্রামের স্কুলপড়ুয়া কিশোরদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এর জেরে বুধবার (৮ এপ্রিল) সকালে দুই গ্রামবাসী বাজারে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের পর এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

আরও পড়ুন

সহপাঠীদের সামনে শিক্ষক করলেন অপমান, অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস