images

সারাদেশ

নেত্রকোনায় বলাৎকারের শিকার শিশু, অভিযুক্ত কিশোর পলাতক

জেলা প্রতিনিধি

০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু ওই এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার তানভীর আজান (১৭) কৌশলে শিশুটিকে তাদের বসতঘরে নিয়ে যায়। সেখানে সে জোরপূর্বক শিশুটিকে বলাৎকার করে। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন

বগুড়ায় কিস্তি নিতে এসে মিলল লাশ, স্ত্রীকে খুন করে পালিয়েছেন স্বামী

ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে বুধবার সকালে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

পরিবারের সদস্যরা জানান, শিশুটি পায়ুপথে তীব্র ব্যথা অনুভব করছে এবং স্বাভাবিকভাবে বসতে বা শুতে পারছে না। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস