images

সারাদেশ

কুষ্টিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি

০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম

কুষ্টিয়া ইবি থানার স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল আওয়ালের (৪২) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে আদালতে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আব্দুল আওয়াল ৪২ কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ন পুর কুন্ডুপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল করীম বিশ্বাসের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি সকাল ৮টায় স্বামী আওয়ালের পরকীয়া সম্পর্ক নিয়ে স্ত্রী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুন (৩০)র সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এসময় নিহত শাহানা তার স্বামীর পরকীয়া প্রেমিকাকে গালি দিলে, আব্দুল আওয়াল প্রকাশ্যে বাড়ির অন্যান্যের সমনে ধারালো আসুয়া দিয়ে স্ত্রী শাহানা খাতুনের দেহের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সময় আসামির মা ঠেকাতে গেলে আসামি তার মাকেও হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। এসময় আহতদের চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে আসামিকে আটক করে নিকটস্থ ইবি থানা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ইবি থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের সুরতহাল প্রস্তুত করে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এবং আসামি আব্দুল আওয়ালকে থানায় নিয়ে যান। এ ঘটনায় নিহতের বড় ভাই ঘটনার দিনেই সদর উপজেলার উত্তর মাগুরা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. শফিউদ্দিন বাদী হয়ে আব্দুল আওয়ালকে একমাত্র এজাহার নামীয় আসামি করে ইবি থানার হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

কুষ্টিয়ার রফিক ফিলিং স্টেশনে তেল পাচার নিয়ে সংঘর্ষ, আহত ৭

মামলাটি তদন্ত শেষে ইবি থানার উপপুলিশ পরিদর্শক শাহ আলী মিয়া, ২০২০ সালের ৩ মার্চ মামলার একমাত্র আসামি আব্দুল আওয়ালের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাড. খোন্দকার সিরাজুল ইসলাম জানান, ‘ইবি থানার এই স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত আসামি আব্দুল আওয়ালের বিরুদ্ধে আনীত অভিযোগ দীর্ঘদিন সাক্ষ্য শুনানি শেষে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সাজা খাটার আদেশ দেন।

প্রতিনিধি/এসএস