জেলা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম
লক্ষ্মীপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ২০২৫ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। শ্রেষ্ঠ ১০ জন শিক্ষক ও শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় বক্তারা বলেন, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জানান, মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বরং চরিত্র গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দিতে এ ধরনের পুরস্কার প্রদান একটি ইতিবাচক দৃষ্টান্ত। এতে শিক্ষার মানোন্নয়ন হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সম্রাট খীসার, সহকারী পুলিশ সুপার রূপক পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব মানিক সাহা এবং মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মিন্টু ভট্ট।
প্রতিনিধি/এজে