images

সারাদেশ

গাজীপুরে জঙ্গল থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

জেলা প্রতিনিধি

০৭ এপ্রিল ২০২৬, ১০:২৩ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথার খুলি ও শরীরের বিভিন্ন হাড় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাচারস এলাকা থেকে এসব কঙ্কাল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে স্থানীয় এলাকাবাসী জঙ্গলের ভেতরে মানুষের হাড় ও মাথার খুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে।

f4424cf3-95a8-4e99-a963-6aa9f194ca94

আরও পড়ুন

মানিকগঞ্জে রাস্তার পাশ থেকে বস্তাবন্দি রিকশাচালকের মরদেহ উদ্ধার

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া হাড়গুলো অজ্ঞাত কোনো ব্যক্তির। ময়নাতদন্তের জন্য এগুলো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস