জেলা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম
খুলনা মহানগরীতে সাংবাদিক পরিচয়ধারী দুই যুবককে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে বয়রা আজিজের মোড়, হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া দুই যুবক হলেন- হাজী ফয়েজউদ্দিন ক্রস রোডের বাসিন্দা হাফিজ মোল্লার ছেলে মামুন মোল্লা (৩০) এবং রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা বদরুল আলমের ছেলে লাভলু আহমেদ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক মামুন মোল্লা নিজেকে “SAS TV 24” এর সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চলাফেরা করতেন।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/এসএস