images

সারাদেশ

একাধিক পদে জেলা পরিষদ প্রশাসক মামুন, উঠছে প্রশ্ন

উপজেলা প্রতিনিধি

০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম

নারায়ণগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদকে ঘিরে একাধিক পদে দায়িত্ব পালন নিয়ে আলোচনা তৈরি হয়েছে। একই সময়ে প্রশাসনিক ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ১৫ মার্চ মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন তিনি দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে তিনি সোনারগাঁ উপজেলার এমপিওভুক্ত কাজী ফজলুল হক উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা আইনগত ও নৈতিকভাবে কতটা গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা রয়েছে। বিশেষ করে প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি একটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পালন স্বার্থের সংঘাত তৈরি করতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

আরও পড়ুন

সোনারগাঁয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র মাজার পরিদর্শনে ডিসি

মামুন মাহমুদ বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক। এর আগে তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ছাত্রদল রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু।

এ বিষয়ে জানতে চাইলে মামুন মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে আমি সরকারের আইন শাখার পরামর্শ নেব। সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তদন্ত বা সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি। স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান স্পষ্ট নয়।

প্রতিনিধি/এসএস