images

সারাদেশ

নীলফামারী প্রেসক্লাবের সভাপতি রাব্বী ও সিয়াম, সম্পাদক মামুন

জেলা প্রতিনিধি

০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পিএম

নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় গড়ে উঠেছে ব্যতিক্রমী দৃষ্টান্ত। ফলে সভাপতি হিসেবে দায়িত্ব ভাগাভাগি করে পালন করবেন হাসান রাব্বী প্রধান ও মনঞ্জুরুল আলম সিয়াম। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মিল্লাদুর রহমান মামুন।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে আরটিভি জেলা প্রতিনিধি  হাসান রাব্বী প্রধান ও মাছরাঙা টেলিভিশনের প্রতিনধি মনঞ্জুরুল আলম সিয়াম সমানসংখ্যক ভোট পান। পরে উভয় প্রার্থীর সম্মতিতে সিদ্ধান্ত হয়, তারা পর্যায়ক্রমে এক বছর করে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে সাধারণ সম্পাদক পদে এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন বিজয়ী হন।

নির্বাচনে সহ-সভাপতি চারটি পদে নির্বাচিত হয়েছেন ভুবন রায় নিখিল (বাসস), আনোয়ারুল আলম প্রধান (চ্যানেল আই), শীষ রহমান (ইত্তেফাক) ও মোস্তাফিজুর রহমান সবুজ (সাপ্তাহিক নীল চোখ)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন শাহ মিলন (দিনকাল) ও আব্দুর রশিদ শাহ (নিউজ ২৪)।

দফতর সম্পাদক পদে এমআর চৌধুরী রাজু (ডেইলি সান), অর্থ সম্পাদক পদে এম আবুল হোসেন শাহ (বাণিজ্য প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাঈম শাহ (কালের কণ্ঠ) এবং ক্রীড়া সম্পাদক পদে মোশাররফ হোসেন (খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মীর মাহমুদুল হাসান আস্তাক (প্রথম আলো), কাজী মাহবুবুল হক দোদুল (নীলকথা), সাদেকুর রহমান শাহ স্কলার (আজকের বিজনেস বাংলাদেশ), বাপ্পী রহমান (নিউ এইজ), বিএম খাজা নেওয়াজ (আমার বার্তা), মুসফিকুর রহমান সৈকত (ইনকিলাব) ও আলী সাদ্দাম (সিএন বাংলা)।

২১টি পদের মধ্যে ১৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি দুটি পদে সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে আব্দুল বারী (বাংলাদেশ প্রতিদিন) এবং তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম (আমাদের পত্রিকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার মো. সামসুল ইসলাম জানান, প্রেসক্লাবের ৫২ জন সদস্যের মধ্যে ৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।

প্রতিনিধি/ এজে