images

সারাদেশ

যশোরে বিদেশি পিস্তল-গুলিসহ মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক আটক

জেলা প্রতিনিধি

০৬ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ আলী হোসেন (৩২) নামে এক যুবক আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে যশোর শহরের সন্ধানী সুপার মার্কেটে একটি মোবাইল মেরামতের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আলী হোসেন ওই দোকানের মালিক। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে।

আরও পড়ুন

ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম মাড় ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেফতার

ডিবি পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমার মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে ডিবির একটি টিম সোমবার দুপুরে সন্ধানী সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে। এসময় মার্কেটের তন্বী ইলেকট্রনিকস নামে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে তল্লাশি চালানো হয়।

সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় অবৈধ অস্ত্র রাখার দায়ে দোকান মালিক আলী হোসেনকে তাৎক্ষণিকভাবে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আটক আলী হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস