images

সারাদেশ

মৌলভীবাজারে বন্ধুর বিয়েতে অকটেন উপহার

জেলা প্রতিনিধি

০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় জ্বালানি তেলের সংকটের মধ্যে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম হয়েছে। প্রচলিত উপহারের ধারা ভেঙে বন্ধুর বিয়েতে অকটেন উপহার দিয়ে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এক যুবক।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নে টাট্টিউলী গ্রামে আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়েতে এই ব্যতিক্রমী উপহার দেন মাসুমসহ তার বন্ধুদের একটি দল।

4d5578c2-4ee0-464e-9804-8fd5d1483252

বিয়ের অনুষ্ঠানে এমন অপ্রচলিত উপহার দেখে প্রথমে অনেকেই অবাক হলেও পরে তা রীতিমতো আনন্দ ও কৌতূহলের বিষয় হয়ে ওঠে। অতিথিদের মাঝে হাস্যরস আর আলোচনা—দুটোই ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন

৫ লাখ টাকা কাবিনে চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে

উপহার প্রদানকারী মাসুম বলেন, সম্প্রতি জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই বাস্তবতাকে মাথায় রেখেই বন্ধুর জন্য ব্যবহারিক ও প্রয়োজনীয় কিছু দেওয়ার চিন্তা করি। এ কারণে অকটেন উপহার দিয়েছি।

c9b33a0e-9a77-4662-b577-0a2ee4b62111

বন্ধুদের এমন অভিনব উপহার ঘিরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে সময়ের প্রেক্ষাপটে ভিন্নধর্মী ও রসিকতাপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।

প্রতিনিধি/এসএস