images

সারাদেশ

কোটচাঁদপুরে কেক ফ্যাক্টরির জেনারেটরের ফিতায় ওড়না আটকে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে কেক ফ্যাক্টরির জেনারেটরের ফিতায় ওড়না আটকে শিরিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বনবিভাগ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিরিনা খাতুন ওই এলাকার রমজান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শিরিনা খাতুন প্রতিদিনের মতো ওই এলাকার একটি কেক ফ্যাক্টরির মালিক আব্দুস সালামের মেয়ে মিম ও ছেলে হাবিবুর রহমানসহ কয়েকজন শিক্ষার্থীর জন্য টিফিন নিয়ে যেতেন। সোমবার দুপুরে তিনি টিফিন দিতে গিয়ে ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করেন। এ সময় ফ্যাক্টরিতে থাকা জেনারেটরের ঘূর্ণায়মান ফিতায় অসাবধানতাবশত তার ওড়না আটকে গেলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা ফ্যাক্টরির মালিক ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিরাপত্তাহীন সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

এ বিষয়ে কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস