images

সারাদেশ

হারিয়ে যাওয়া ২৬ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পুলিশ

জেলা প্রতিনিধি

০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৯ এএম

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে রংপুর জেলা পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

এর আগে রোববার (৫ এপ্রিল) পুলিশের সম্মেলন কক্ষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

জেলা পুলিশ সুত্রে জানা যায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে রংপুর জেলা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৬টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। রংপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ও মিডিয়া শাখা এক্ষেত্রে সহায়তা করেন। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। পরে মোবাইলের প্রকৃত মালিকদের ডেকে কাগজপত্র যাচাই শেষে তাদের হাতে তুলে দেওয়া হয়।

6c16a53e-f840-448f-834d-23b3d2109adb

এদিকে, হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে উচ্ছ্বসিত মোবাইল ফোন মালিকরা। মোবাইল পেয়ে রংপুর জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের নিকট তুলে দিতে পেরে আমরা আনন্দিত। এরকম উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি