জেলা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ এএম
মানবদেহের জন্য ক্ষতিকর জেলি যুক্ত ৬০ কেজি চিংড়ি মাছ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন।
সদর উপজেলা সহকারি কমিশনার নাসরিন বলেন, জেলা শহরের আনন্দ বাজারে জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মাছ বিক্রেতারা পালিয়ে যান। পরে বাজার থেকে ৬০ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয় এবং আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরও বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল ও সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
/এএস