images

সারাদেশ

অনশনের ৪ দিন পর প্রেমিকার হাত ধরে ঘরে ফিরলেন যুবক

জেলা প্রতিনিধি

০৫ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম

অনশনের ৪ দিন পর ভালবাসার মানুষের হাত ধরে ঘরে ফিরলেন যুবক। এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় বিয়ে। এতে খুশি প্রেমিক যুগল ও পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামের বাসিন্দা বিপ্রদাশ পাত্রের ছেলে বিশ্বজিৎ পাত্র (২৮) এর সঙ্গে পাশের বাড়ির মনোতোষ বাড়ৈর মেয়ে অনুশীলা বাড়ৈর প্রেমের সম্পর্ক হয়। চার বছর আগে তারা কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন। সেই সুবাদে স্ত্রীর লেখাপড়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে বিশ্বজিৎ। কিন্তু সম্প্রতি একটি চাকরিতে যোগদানের পর বিশ্বজিতের সঙ্গে অনুশীলা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাই বাধ্য হয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে প্রেমিকার বাড়িতে গত মঙ্গলবার থেকে এই অনশনে বিশ্বজিৎ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমলোচনার ঝড় ওঠে। একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয় সংবাদ। পরে স্থানীয় মাদবররা ও দুই পরিবারের সদস্যদের সমঝোতায় বিশ্বজিৎ ও অনুশীলার বিয়ের সম্মতি দেয় পরিবার।

249a3b27-495e-4be5-86df-4b76edb65ca5

আরও পড়ুন

প্রেমে ব্যর্থ হয়ে যুবরাজের আত্মহত্যা

স্থানীয় মাদবর মিহির হালদার বলেন,  দুই পরিবারের সঙ্গে কথা বলে দুইজনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে চারহাত মিলিয়ে দেওয়া হয়েছে। সবাই প্রার্থনা করবেন, নবসম্পতি যেন সারাজীবন সুখে থাকে।

এ বিষয়ে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, বিষয়টি সারাদেশে ব্যাপক সমলোচনা হয়। প্রশাসনের নজরে আসলে সমাধানের জন্য দুই পরিবারকে বলা হয়। সমবেশে ভালবাসার জয় হয়েছে, বিষয়টি শুনে ভালো লাগছে।

প্রতিনিধি/এসএস