images

সারাদেশ

ধামরাইয়ে ৩ ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ এএম

ঢাকার ধামরাইয়ে ৩টি অবৈধ ইটভাটার প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন ভাড়ারিয়া ইউনিয়ন ও সোমভাগ ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন।

এ সময় ভাড়ারিয়া ইউনিয়নের ইমন ব্রিকসকে চার লাখ  ৫০ হাজার টাকা, স্টার ব্রিকসকে ৫ লাখ টাকা এবং সোমভাগ ইউনিয়িনের মা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইমন ব্রিকসের অবৈধ মাটি কাটার দায়ে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

 

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন বলেন, ধামরাই উপজেলায় অবৈধ ইটভাটার ওপরে অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ এ ধরনের ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। 

অভিযানে ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রিদওয়ান আহমেদ রাফি উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার্থে ধামরাই থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/টিবি