জেলা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রজিবা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী সুজা মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (পূর্ব-দক্ষিণ পাড়া) এলাকা থেকে রজিবা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে নিজ বাড়িতে রজিবা বেগমের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত রজিবা বেগমের বাবার বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহত গৃহবধূর স্বামী সুজা মিয়া তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত স্বামী সুজা মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধারের মর্গে পাঠানো হয়। এ ঘটনাই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস