নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম
বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের ৫৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) গণঅধিকার পরিষদ (জিওপি)-এর সভাপতি নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে অ্যাডভোকেট এস. এম. নুরে এরশাদ সিদ্দিকীকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলাম (মমিন)-কে। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মো. খালিদ হোসেন।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, ব্যারিস্টার এম. মহিউদ্দিন ইউসুফ, ড. শোয়েব মাহমুদ, অ্যাডভোকেট আজগারুল ইসলাম রতন, অ্যাডভোকেট মো. মাইনুল হোসেন, অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন এবং অ্যাডভোকেট মেহেদী হাসান।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. খাদেমুল ইসলাম, অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন এবং অ্যাডভোকেট মো. আরিফুল হক তায়েফ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট শিরিন আক্তার (শেলী)।
অঞ্চলভিত্তিক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, বগুড়া, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহ অঞ্চলের অ্যাডভোকেটরা।
কমিটিতে ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আহমদ ইয়ামিন সিরাজী, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মো. সাজেদুল ইসলাম রুবেল এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান।
নারী বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট নারগিস পারভীন, সহ-নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাহিদা খানম, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান (হাবিব), এনরোলমেন্ট ও প্রশিক্ষণ সম্পাদক অ্যাডভোকেট মো. তানজিল ইসলাম, লাইব্রেরি ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আল মাহমুদ হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলাম।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট গৌরাঙ্গ লাল মন্ডল, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট সুবোধ চন্দ্র হাওলাদার, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আয়েশা নাজনীন, অ্যাডভোকেট মো. জিহাদ হোসেন, অ্যাডভোকেট লতিফুন্নেসা সীমা, অ্যাডভোকেট হাসিনা আক্তার, অ্যাডভোকেট মোর্শেদা নীলা, অ্যাডভোকেট হালিমা তুস সাদিয়া, অ্যাডভোকেট তানজিকা আমিন তুলি এবং অ্যাডভোকেট জিনিয়া আক্তার।
নতুন এই কমিটির মাধ্যমে আইনজীবীদের অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এমআর/এএস