জেলা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম
হাম উপসর্গ নিয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
গেল তিন দিন থেকে হাসপাতালের হাম আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে তাদের। প্রত্যেকের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্বজনরা জানান, প্রথমে জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হন এসব শিশু। এরপর গায়ে লাল ছোট ছোট গুটি গুটি রেশ উঠতে শুরু করে। এরপর হাসপাতালে ভর্তি করেন তারা।
গাইবান্ধা জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ বলেন, হাম উপসর্গ নিয়ে গেল এক সপ্তাহে ৯ জন রোগী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রোগী ও স্বজনদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস