images

সারাদেশ

নাটোরে বাস থেকে ৭ কেজি গাঁজাসহ আটক ২

জেলা প্রতিনিধি

০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পিএম

নাটোরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে শহরের একটি হোটেলের সামনে কুড়িগ্রাম থেকে ফরিদপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-মোহাম্মদ লিটন আলী ও শরিফুল ইসলাম। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান চালানো হয়। পরে সন্দেহভাজন দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ৭ গাঁজা উদ্ধারসহ ঘটনাস্থলেই দুই মাদক কারবারিকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক খন্দকার নাজিমউদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প দুইজনের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

অভিযানের সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এজে