images

সারাদেশ

মৌলভীবাজারে খাল থেকে নিখোঁজ বিএনপি নেতার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

০৩ এপ্রিল ২০২৬, ১০:১৬ এএম

মৌলভীবাজার সদর উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর শাহিন মিয়া (৫৫) নামে স্থানীয় এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টায় উপজেলার গয়ঘর এলাকায় একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহিন মিয়া রায়পুর গ্রামের বাসিন্দা ও মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি ছিলেন।

আরও পড়ুন

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শাহিন মিয়ার কোনো সন্ধান পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। সন্ধ্যার দিকে উপজেলার গয়ঘর এলাকায় একটি খালে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, কী কারণে শাহিন মিয়ার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস