images

সারাদেশ

‘খাল খনন কর্মসূচির মাধ্যমে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে’

জেলা প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামে কুমড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে বৈকারি দালালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত জনসভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

09866c8e-df7d-46be-968b-088a3c39fa8b

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। নির্বাচন শেষ হওয়ার পর সরকার গঠনের পর থেকে সারা দেশে খাল খনন কর্মসূচি অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে আজ কুমড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হলো, বলেন তিনি।

আরও পড়ুন

‘পুলিশ বা সিটি করপোরেশন দিয়ে দীর্ঘমেয়াদি সমাধান হবে না’

তিনি আরও বলেন, কৃষি ও সাধারণ মানুষের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান এবং কৃষি ব্যাংকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের বিষয়ও উল্লেখ করেন তিনি।

d264463d-e829-4f7b-8baa-1d0559094c36

দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনগণ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করলে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে বেশি সময় লাগবে না।

সংশ্লিষ্টরা জানান, কুমড়া খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস