images

সারাদেশ

সিরাজগঞ্জে অবৈধভাবে মজুদ ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২

জেলা প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম

অবৈধভাবে পাম্প বসিয়ে তেল মজুদের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গায় পৃথক অভিযানে ২১শ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে জেলার উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকার প্রকাশ কুমার মাহত ও শাহজাদপুর উপজেলার গাবসারা এলাকার শাহাদত আলী।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলা সলঙ্গার চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে তেলের দোকানের অবৈধভাবে পাম্প বসিয়ে তেল মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। একইভাবে রায়গঞ্জে দুটি পানির ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ১১শ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। দুই স্থান থেকে দুজনকে আটক করা হয়েছে।

Screenshot_2026-04-01_213927

আরও পড়ুন

খাল থেকে একে একে তোলা হলো ডিজেলভর্তি ৮টি ড্রাম

এ সময় সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুল ইসলাম এবং সলঙ্গা থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস