images

সারাদেশ

পিরোজপুরে ৮ লাখ টাকার ‘খটক’ মাছ বিক্রি, পুলিশের অভিযানে মাটিচাপা

জেলা প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশাল আকৃতির একটি ‘খটক’ মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামে পরিচিত) নিয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রায় ২০ মণ ওজনের এই মাছটি প্রথমে কেজি প্রতি ২ হাজার টাকা দরে বিক্রি হলেও পরে এটি খাবার অনুপযোগী ঘোষণার পর পুলিশের অভিযানে মাটিচাপা দেওয়া হয়েছে।

‎জানা যায়, মঙ্গলবার ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে জেলেদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এই মাছটি। পরে নিলামের মাধ্যমে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মাছ বাজারের আড়তের ইজারাদার মো. মোস্তফা কামাল ও মো. হোসেন শরীফ যৌথভাবে প্রায় ৫ লাখ টাকায় মাছটি ক্রয় করেন।

‎বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে মঠবাড়িয়া মাছ বাজারে মাছটি খণ্ড খণ্ড করে কেটে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি শুরু করা হয়। বিরল ও বিশাল আকৃতির মাছটি দেখতে বাজারে ভিড় করেন শত শত মানুষ।

0a7a7b41-f2a9-474c-9820-e97e3d8f3840

আরও পড়ুন

বিষ দিয়ে মাছ শিকার আত্মহত্যার শামিল: বন প্রতিমন্ত্রী ফরিদুল

‎তবে পরে মাছটি মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ ও খাবার অনুপযোগী বলে জানা গেলে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীরা মাছ ফেলে পালিয়ে যান বলে জানা গেছে।

‎পরবর্তীতে জনস্বাস্থ্যে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের তত্ত্বাবধানে মাছটির অবশিষ্ট অংশে জীবাণুনাশক (হারপিক) প্রয়োগ করে মাটিচাপা দেওয়া হয়।

‎এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা দেখা দেয়।