images

সারাদেশ

মাগুরায় বাবার বাড়িতে বেড়াতে আসা গৃহবধূর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম

মাগুরায় বাবার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়া এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বড় উদাস গ্রাম থেকে নিহত নাম লিমা খাতুনের (২৩) লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, লিমা খাতুন মঙ্গলবার সন্ধ্যায় বাবার বাড়িতে আসেন। পরে রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি।

আরও পড়ুন

বরগুনায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, মারধরে বৃদ্ধা নিহতের অভিযোগ

পরদিন বুধবার সকাল ১১টার দিকে এলাকাবাসী তার বাবার বাড়ির পাশের একটি মাঠে ঘাসের ক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

নিহত লিমা খাতুন বড় উদাস গ্রামের আবদুল হাইয়ের মেয়ে। তার স্বামী সুজন মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর গ্রামের বাসিন্দা, তার বাবার নাম মরজেল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রতিনিধি/এসএস