images

সারাদেশ

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পিএম

ফরিদপুরে লোকাল ট্রেনে কাটা পড়ে তায়েব শেখ (৪) ও আহমেদ শেখ (৪) নামে যমজ দুই ভাই মারা গেছে। 

বুধবার (১ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে জেলার মধুখালী উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভূষণা-লক্ষণদিয়া রেলস্টেশনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই এলাকার ব্যবসায়ী আকাশ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেনের নিচে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। শিশুদের বয়স ৪ থেকে সাড়ে ৪ বছরের মধ্যে। তাদের নিজেদের বাড়ি রেললাইন থেকে ৪-৫শ মিটার দূরে হলেও, শিশু দুটি রেললাইনের পাশে তাদের চাচার বাড়িতে বেড়াতে এসেছিল।’

এ বিষয়ে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

প্রতিনিধি/একেবি