images

সারাদেশ

মুন্সিগঞ্জে নিখোঁজের ১৯ ঘণ্টা পর নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামে বন্ধুদের সঙ্গে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

প্রায় ১৯ ঘণ্টা তল্লাশি অভিযান চালিয়ে বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোর মোহাম্মদ রাকিব (১৫) মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাচামারা খলিফাকান্দি গ্রামের সৌদি আরব প্রবাসী শাহাদাৎ মাতব্বরের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

Munshigon-
ফায়ার সার্ভিস কর্মীদের নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধারের ছবিটি বুধবার দুপুরে তোলা- ঢাকা মেইল।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

আরও পড়ুন

নিখোঁজের ৪৩ ঘণ্টা পর পদ্মায় মিলল স্কুলশিক্ষার্থীর মরদেহ

তিনি জানান, গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে রাকিবসহ তিন বন্ধু ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এ সময় দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় রাকিব।

পরে খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর অবশেষে বুধবার সকাল ৯টার দিকে নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান, মো. সফিকুল ইসলাম।

প্রতিনিধি/এসএস