Dhaka Mail Logo

সারাদেশ

মুন্সিগঞ্জে রড দিয়ে বীর মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা

জেলা প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম

মুন্সিগঞ্জের গজারিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার হামলা চালিয়ে তার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় গজারিয়া থানায় মামলা দায়ের হলে এজাহারনামীয় আসামি পারভেজকে (৪০) গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বালুয়াকান্দি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত মুক্তিযোদ্ধার নাম অহিদুজ্জামান (নাইম) (৭২)। তিনি উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে।

এর আগে, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে বিরোধ নিয়ে স্থানীয় নাসিমুল ও মনির হোসেনের সঙ্গে অহিদুজ্জামান নাইমের সালিশ চলছিল। একপর্যায়ে তিনি একা মহাসড়কের পাশে গেলে গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও দনিয়া কলেজ ছাত্রলীগের সহ সভাপতি তুহিন প্রধানের নেতৃত্বে ১০–১২ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়।

733b6938-e3d9-45d4-ac1e-88babdad9e45

এ সময় তাকে রড ও কাঠ দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তুহিনের বাবা খোকন প্রধানের সঙ্গে জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল আহত মুক্তিযোদ্ধার।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন

কিশোরগঞ্জে তিন সাংবাদিকের বাসাসহ ২০ বসতবাড়িতে হামলা, ভাঙচুর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমীন সুলতানা বলেন, আহতের অবস্থা গুরুতর ও সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

a36f2ffd-ad90-4e1d-92f9-004173e4b13e

আহত বীর মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাইম বলেন, ‘সালিশ থেকে বের হওয়ার পর তুহিন ও তার সহযোগীরা আমাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

অভিযুক্ত তুহিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে বিষয়টি নিশ্চিত করেছেন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী। তিনি বলেন, এ ঘটনায় গতকাল রাতে ১০ জনকে এজাহারনামীয় আসামি ও আরও ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করে আহত মুক্তিযোদ্ধার ভাতিজা মো. আসাদ থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মূল অভিযুক্তসহ বাকিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

প্রতিনিধি/এসএস