images

সারাদেশ

বরগুনায় ট্রাক্টর উল্টে চালক নিহত

জেলা প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৬, ০২:০৯ পিএম

বরগুনার তালতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে মো. বেল্লাল পিয়াদা (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বেল্লাল পিয়াদা ওই এলাকার জলিল পিয়াদার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেল্লাল পিয়াদা ট্রাক্টরে করে রড ও সিমেন্ট নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। পথে একটি ঢালু রাস্তা দিয়ে নামার সময় ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ঝুমুর জানান, হাসপাতালে আনার আগেই বেল্লাল পিয়াদার মৃত্যু হয়েছে।

তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি