images

সারাদেশ

মাকে বাঁচাতে ছেলে নিহত: প্রধান আসামিসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পিএম

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাকে বাঁচাতে গিয়ে ছেলে নিহতের ঘটনায় চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। এর আগে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— মিঠাপুকুর উপজেলার শালমারা লফিতপুর এলাকার মহুবার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম ও উপজেলার ইকবালপুর এলাকার আবুল কালামের ছেলে মোহন মিয়া।

মামলা সূত্রে জানা যায়, মিঠাপুকুরের আবুল কাশেমর সঙ্গে একই এলাকার পাড়া প্রতিবেশী মো. জাহাঙ্গীর আলম গং এর দীর্ঘদিন ধরে পূর্ব থেকেই বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায় গত ৭ ফেব্রুয়ারি দুপুরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাতে লাঠি, লোহার রড ও ছোরা নিয়ে সজ্জিত হয়ে আবুল কাশেমের স্ত্রীর পথ রোধ করে শ্লীলতাহানি করে। এসময় ভুক্তভোগি ওই নারীর চুল ধরে গালে-মুখে চড়-থাপ্পর দেয় ও মারধরসহ হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মাকে বাঁচাতে ছেলে নুরুজ্জামান এগিয়ে আসলে জাহাঙ্গী আলম গংরা তাকেও এলোপাতাড়ি আঘাত করে এবং হত্যার উদ্দেশ্যে অন্ডকোষে সজোরে লাথি মেরে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী ও আত্বীয়স্বজন তাকে উদ্ধার করে রংপুর মিঠাপুকুর সরকারী হাসপাতালে ভর্তি করলে কয়েক ঘণ্টা পর কতর্ব্যরত চিকিৎসক নুরুজ্জামানকে (৩১) মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশে বাদী হয়ে মিঠাপকুর থানায় গত ৯ ফেব্রুয়ারি একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তিতে ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকাণ্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ করাণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এক পর্যায়ে গোয়েন্দা তৎপরতায় গতকাল ৩১ মার্চ র‌্যাবের যৌথ অভিযানে ঢাকার মিরপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলম ও অন্য আসামী মোহন মিয়াকে গ্রেফতার করে।

র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি