images

সারাদেশ

ফেসবুক লাইভে দুই সন্তানসহ বাবার বিষপান

জেলা প্রতিনিধি

৩১ মার্চ ২০২৬, ০৯:২৩ পিএম

ঝালকাঠিতে ফেসবুক লাইভে যুক্ত হয়ে দুই সন্তানসহ বিষপান করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। 

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব তালুকদার নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও মানসিক হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এসব কারণেই তিনি চরম পথ বেছে নেন। ফেসবুক লাইভ চলাকালীন তিনি নিজের দুই সন্তানকে সঙ্গে নিয়ে বিষপান করেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সানি জানান, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশালে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/একেবি