images

সারাদেশ

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হলেন ইয়াসিন ফেরদৌস মুরাদ

উপজেলা প্রতিনিধি

৩১ মার্চ ২০২৬, ০৬:১৩ পিএম

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইয়াসিন ফেরদৌস মুরাদ ঢাকা জেলার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মির্জা ইয়ার হোসেনের ছেলে।

আরও পড়ুন

ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক

নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে পালন করার চেষ্টা করব। ঢাকা জেলা পরিষদকে একটি জনবান্ধব ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সবার সহযোগিতা কামনা করছি। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে ঢাকা জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।

প্রতিনিধি/এসএস