উপজেলা প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ০১:৪১ পিএম
ঢাকার দোহার উপজেলার জামালচর এলাকা থেকে মোশারফ হোসেন নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ পুলিশ। মোশারফ দোহার উপজেলা যুবলীগের সহ সভাপতি।
সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে জামালচর এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে জামালচর এলাকার আইয়ুব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জুলাই ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার জামালচর এলাকা থেকে গ্রেফতার করা।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নাশকতা ও অগ্নিসংযোগসহ একাধিক অভিযোগ থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস